Calcutta Television Network

আইআইএফটি কলকাতায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ! আবেদন করবেন কীভাবে? জেনে নিন বিস্তারিত

আইআইএফটি কলকাতায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ! আবেদন করবেন কীভাবে? জেনে নিন বিস্তারিত

12 February 2026 , 09:36:40 am

সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন? স্নাতক পাশ প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি), কলকাতা। কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ এই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চারজন কর্মী নিয়োগ করা হবে।

প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হলেও, কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা বেতন পাবেন, যা অভিজ্ঞতা ও দক্ষতার নিরিখে নির্ধারিত হবে।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য দক্ষতা-যেমন প্রশাসনিক কাজের অভিজ্ঞতা, কম্পিউটার জ্ঞান বা অফিস ম্যানেজমেন্ট সংক্রান্ত দক্ষতা-থাকলে অগ্রাধিকার মিলতে পারে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আগ্রহীদের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র-সহ আবেদন জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩ মার্চ। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN