Calcutta Television Network

আইআইএসইআর কলকাতায় প্রোগ্রামার চাই, শুরু আবেদন প্রক্রিয়া

আইআইএসইআর কলকাতায় প্রোগ্রামার চাই, শুরু আবেদন প্রক্রিয়া

28 February 2026 , 06:59:46 pm

প্রোগ্রামিংয়ে দক্ষ? সরকারি গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন? তাহলে এবার আপনার জন্য বড় সুযোগ নিয়ে হাজির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা (আইআইএসইআর কলকাতা)। প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং (ERP) সিস্টেম এবং সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি-তে প্রজেক্ট কম্পিউটার প্রোগ্রামার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি।

যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের পাইথন, API, বুটস্ট্র্যাপ এবং MySQL ডেটাবেসে দক্ষতা অপরিহার্য। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে- বিশেষ করে সরকারি বা সরকার-অধীনস্থ প্রতিষ্ঠানের কম্পিউটার প্রোগ্রামিং বিভাগে।

নিযুক্তদের মাসিক বেতন ৩৫,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে, যা অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করবে। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ মার্চ। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে।

গবেষণা ও প্রযুক্তির সংযোগস্থলে কাজ করার এই সুযোগ হাতছাড়া করবেন না। দক্ষতা থাকলে এখনই প্রস্তুতি নিন- আপনার কোডই হতে পারে আগামী দিনের সায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN