ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় গবেষণার কাজের জন্য গবেষকের খোঁজ করছেন। সেই কারণে এই প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাজের বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে প্রতিষ্ঠানের ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের তরফ থেকে। জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রার্থী নিয়োগ করা হবে। ইসরো-র আর্থিক সাহায্যে প্রকল্পের কাজ করা হবে। যাঁরা এই কাজে নিযুক্ত হবে তাঁদের সাম্মানিক হিসাবে দেওয়া হবে ৩৭ হাজার টাকা।
যাঁরা যাঁরা উল্লেখিত পদের জন্য আবেদন করবেন তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল, নিউক্লিয়ার, পাওয়ার, মেকানিক্যাল ও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাস হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে কাজে নিয়োগ করা হবে। ইউনিভার্সিটিতে ১৬ ফেব্রুয়ারি বেলা ২টো থেকে ইন্টারভিউ হবে। এই পদে আবেদন করার জন্য মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।