Calcutta Television Network

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে কর্মী নিয়োগ! জানুন, আবেদনের শেষ তারিখ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে কর্মী নিয়োগ! জানুন, আবেদনের শেষ তারিখ

4 February 2026 , 08:07:31 pm

কল্যাণী বিশ্ববিদ্যালয় চাকরি প্রার্থীদের জন্য এনেছে কাজের সুবর্ণ সুযোগ। সেই কারণে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। তবে, আগে থেকে বলে রাখা ভালো যে বা যাঁরা কাজে নিযুক্ত হবে তাঁদের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এই পদে কাজ করতে হলে বেতন দেওয়া হবে প্রতি মাসে ৭৯,৮০০ টাকা থেকে ২,১১,৫০০ টাকার মধ্যে।

যাঁরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এছাড়াও। কাজে নিযুক্ত ব্যাক্তিদের পূর্বের ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, আবার প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ফেব্রুয়ারি। এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হল (https://klyuniv.ac.in/)।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN