Calcutta Television Network

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন, কীভাবে আবেদন করা যাবে?

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন, কীভাবে আবেদন করা যাবে?

3 February 2026 , 07:13:36 pm

শিক্ষকদের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় এনেছে শিক্ষকতার সুযোগ। সেই কারণে, এই ইউনিভার্সিটির পক্ষ থেকে  বিভিন্ন বিভাগে অধ্যাপক-সহ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মোট কর্মী নিয়োগ করা হবে ২৯জন। অঙ্ক, পদার্থবিদ্যা, ফিজিয়োলজি থেকে শুরু করে মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রফেসর পদে প্রার্থী নিয়োগ করা হবে। 

উল্লেখিত বিষয়গুলিতে যাঁদের পিএইচডি করা আছে তাঁদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এছাড়াও, সেইসব প্রার্থীদের ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা এলিজিবিলিটি টেস্ট-এর মধ্যে যেকোন একটি পরীক্ষাতে পাস করতে হবে। আগে থেকে বলে রাখা ভালো, উল্লেখিত পদে যাঁরা নিযুক্ত হবে তাঁদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরবর্তীতে প্রয়োজন হলে সেই কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে। 

প্রফেসর পদে যাঁরা নিযুক্ত হবে তাঁদের মাসিক ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিযুক্ত প্রার্থীদের ১,৩১,৪০০ থেকে ২,১৭,১০০ টাকা ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত প্রার্থীদের ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। উল্লিখিত পদে প্রার্থীদের বয়সসীমা হতে হবে ৪০ বছরের মধ্যে। উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনমূল্য লাগবে ২,০০০ টাকা। অনলাইনে আবেদন পত্র পাঠানো যাবে। আবেদন গ্রহণ করা হবে ৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হল (https://klyuniv.ac.in/)।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN