Calcutta Television Network

চাকরি খুঁজছেন? ভারতীয় রেলে নিয়োগের সুবর্ণ সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

চাকরি খুঁজছেন? ভারতীয় রেলে নিয়োগের সুবর্ণ সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

12 February 2026 , 06:47:59 pm

যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভারতীয় রেল এনেছে কাজের সুবর্ণ সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানিয়েছে, পয়েন্টসম্যান, ট্র্যাক মেন্টেনার ও অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, উল্লেখিত এই বিভাগগুলি মিলিয়ে মোট ২২,১৯৫জন প্রার্থীকে কাজে নিযুক্ত করা হবে।  এই পদগুলিতে দশম পাশ করলেই কাজের সুযোগ পাওয়া যেতে পারে। দশম পাস ছাড়াও যাঁরা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কেন্দ্র থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই পাস করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন। 

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এছাড়াও, প্রার্থীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট-ও নেওয়া হবে। পাশাপাশি, মেডিক্যাল এক্সামিনেশন ও নথি যাচাইয়ের পর পার্থীকে কাজে নিযুক্ত করা হবে। আবেদনের জন্য আগ্রহীদের ফি হিসাবে জমা দিতে হবে ৫০০ টাকা। ২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যেতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN