Calcutta Television Network

ন্যাশনাল অ্যাটমোস্ফেরিক রিসার্চ ল্যাবরেটরিতে নিয়োগ! প্রকাশ্যে বিজ্ঞপ্তি

ন্যাশনাল অ্যাটমোস্ফেরিক রিসার্চ ল্যাবরেটরিতে নিয়োগ! প্রকাশ্যে বিজ্ঞপ্তি

10 February 2026 , 03:59:08 pm

কেন্দ্রীয় সরকারি সংস্থায় উচ্চপদে কাজ করার স্বপ্ন যাঁরা দেখেন, তাঁদের জন্য এল বড় সুখবর। ন্যাশনাল অ্যাটমোস্ফেরিক রিসার্চ ল্যাবরেটরি (NARL)-তে অধিকর্তা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে একজন দক্ষ, অভিজ্ঞ এবং গবেষণাক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিকে নিয়োগ করা হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি প্রার্থীকে স্পেস সায়েন্স, অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস অথবা সমধর্মী কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, সংশ্লিষ্ট গবেষণা ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। দীর্ঘদিন গবেষণা ও বৈজ্ঞানিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই এই পদের জন্য উপযুক্ত বলে ধরা হচ্ছে।

এই নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে তাঁদের, যাঁরা বর্তমানে কোনও মহাকাশ গবেষণা কেন্দ্র বা সরকারি বিভাগে কর্মরত। তবে সে ক্ষেত্রে প্রার্থীর বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের লেভেল ১৪-এর অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ এটি মূলত সিনিয়র লেভেলের বিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অধিকর্তা পদে নিযুক্ত ব্যক্তি গবেষণার দিকনির্দেশ নির্ধারণের পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক পরিচালনা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গবেষণা প্রকল্পগুলির সমন্বয়ের দায়িত্বে থাকবেন। দেশের বায়ুমণ্ডল ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায়, এই পদের দায়িত্বও যথেষ্ট চ্যালেঞ্জিং।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ডাকযোগে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ মার্চ। প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছতে চাইলে এই সুযোগ হাতছাড়া না করারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN