Calcutta Television Network

শিক্ষানবিশ পদে গ্রিড কন্ট্রোলারে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন কারা? জানুন বিস্তারিত

শিক্ষানবিশ পদে গ্রিড কন্ট্রোলারে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন কারা? জানুন বিস্তারিত

14 February 2026 , 07:55:20 pm

গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুযোগ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাওয়া যাবে। যাঁরা এই পদে নিযুক্ত হবে তাঁদের তাঁদের দেশের যেকোনও শহরে পোস্টিং হতে পারে। এই কারণে উল্লেখিত সংস্থা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিযুক্তরা শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে কাজের সুযোগ পাবে। মোট শূন্যপদ রয়েছে ৫২টি। যাঁরা এই পদের কাজে নিযুক্ত হবে তাঁদের প্রশিক্ষণ চলবে এক বছর।

সংশ্লিষ্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, এইচআর, সিভিল, ফিন্যান্স ও ইলেকট্রিক্যাল বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। যাঁরা এই পদে নিযুক্ত হবে তাঁদের কর্মস্থল হবে বেঙ্গালুরু, গুয়াহাটি বা শিলং, কলকাতা, নয়া দিল্লি। নিযুক্তকারীদের বৃত্তি হিসাবে দেওয়া হবে ২০ হাজার টাকা। আবেদনকারীদের যোগ্যতা বলতে প্রার্থীদের স্নাতক পাস হতে হবে। নিযুক্তকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। এরই সঙ্গে প্রার্থীদের শারীরিক সক্ষমতাও থাকতে হবে। প্রার্থীদের যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN