Calcutta Television Network

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে অধ্যাপক নিয়োগ! জেনে নিন, বিস্তারিতভাবে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে অধ্যাপক নিয়োগ! জেনে নিন, বিস্তারিতভাবে

9 February 2026 , 04:32:35 pm

যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। এই কারণে প্রতিষ্ঠানের তরফ থেকে কাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘ফ্যাকাল্টি অফ সায়েন্স’-এর তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। তবে, শিক্ষকতার কাজের জন্য প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহীরা কাজের সুযোগ পাবেন। ইন্টারভউয়ের পর মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। অতিথি শিক্ষক পদে প্রার্থী নিয়োগ করা হবে।

উল্লেখ্য পদে নিযুক্ত হওয়া শিক্ষকদের অর্থনীতি পড়াতে হবে। এই পদে নিযুক্ত শিক্ষকদের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য নিয়োগ করা হবে। তবে, আগে থেকে বলে রাখা ভালো স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। উল্লেখিত পদের জন্য শূন্যস্থান রয়েছে ২টি। আবেদনের যোগ্যতা ও নির্ধারিত বেতন জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। 

জানা যাচ্ছে, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা ২:৩০মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। এছাড়াও, কাজ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানার জন্য (https://jadavpuruniversity.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN