Calcutta Television Network

রেলের পরীক্ষায় দিন পরিবর্তন, জেনে নিন নতুন সময়সূচি

রেলের পরীক্ষায় দিন পরিবর্তন, জেনে নিন নতুন সময়সূচি

12 February 2026 , 05:18:50 pm

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ ২,০০০-এর বেশি টেকনিক্যাল পদে নিয়োগের জন্য পরীক্ষার সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। দেশের ২১টি ডিভিশনে-কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ একাধিক কেন্দ্রে এই নিয়োগ হবে।

আগে নির্ধারিত ছিল, কম্পিউটার বেসড টেস্ট (CBT) অনুষ্ঠিত হবে ৩ মার্চ। তবে সংশোধিত সূচি অনুযায়ী, পরীক্ষা নেওয়া হবে ১৯, ২০ ও ২৫ ফেব্রুয়ারি। প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা হবে এবং প্রতিটি শিফটের সময়সীমা দেড় ঘণ্টা।

শিফটের সময়সূচি:

প্রথম শিফট: সকাল ৯টা - ১০টা ৩০ মিনিট

দ্বিতীয় শিফট: দুপুর ১২টা ৪৫ মিনিট - ২টো ১৫ মিনিট

তৃতীয় শিফট: বিকেল ৪টা ৩০ মিনিট - সন্ধ্যা ৬টা

পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স (পদার্থবিদ্যা ও রসায়ন), কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং টেকনিক্যাল এবিলিটি সংক্রান্ত প্রশ্ন।

পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য ১০ ফেব্রুয়ারি ই-মেল মারফত প্রার্থীদের জানানো হয়েছে। পাশাপাশি আরআরবি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষাকেন্দ্রের তথ্য ডাউনলোড করা যাবে। পরীক্ষার চার দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের পরামর্শ, নির্ধারিত তারিখ ও সময় খুঁটিয়ে দেখে প্রস্তুতি নিন এবং সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। সূচির পরিবর্তন হওয়ায় বিভ্রান্তি এড়াতে অফিসিয়াল নোটিস নিয়মিত নজরে রাখা জরুরি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN