Calcutta Television Network

কলকাতার আইএসআই-তে প্রজেক্ট রিসার্চার পদে নিয়োগ! পিএইচডি থাকলে আজই আবেদন করুন

কলকাতার আইএসআই-তে প্রজেক্ট রিসার্চার পদে নিয়োগ! পিএইচডি থাকলে আজই আবেদন করুন

6 February 2026 , 07:55:18 pm

গবেষণার কাজের জন্য সুযোগ দিচ্ছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। জানা যাচ্ছে, কারোর যদি গণিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকে তাহলে গবেষণার কাজের জন্য সুযোগ পাওয়া যাবে। এই প্রতিষ্ঠানের একটি বিভাগেই গবেষণার কাজ হবে। প্রার্থী নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতিষ্ঠানের থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। 

‘সাম প্রবলেমস ইন কমিউনিকেটিভ অ্যালজেব্রা অ্যান্ড অ্যাফাইন অ্যালজেব্রিক জিওমেট্রি’ বিষয়ের উপর গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ দিয়ে সাহায্য করবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই প্রকল্পের কাজের জন্য প্রজেক্ট লিঙ্কড রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রার্থী নিযুক্ত করা হবে। কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন পড়লে মেয়াদ দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এই পদের জন্য দু'জন প্রার্থীকে নিযুক্ত করা হবে।

যাঁরা এই গবেষণার কাজে নিযুক্ত হবে পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৫৮,০০০ থেকে ৬৭,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে, সংরককীটদের জন্য আলাদা ছাড় থাকবে। প্রার্থীদের গণিতে পিএইচডি থাকতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে (https://www2.isical.ac.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN