Calcutta Television Network

অবসরপ্রাপ্ত কর্মীদের কাজের সুযোগ এসবিআই-এ! আজই জানুন আবেদনের পদ্ধতি

অবসরপ্রাপ্ত কর্মীদের কাজের সুযোগ এসবিআই-এ! আজই জানুন আবেদনের পদ্ধতি

5 February 2026 , 07:32:10 pm

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবসর প্রাপ্ত কর্মীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। এই কারণে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই অনলাইনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, আগে থেকে বলে রাখা ভালো এই সংস্থায় চুক্তির ভিত্তিতে প্রার্থীদের কাজে নিযুক্ত হতে হবে। 

ব্যাঙ্কের এফএলসি ডিরেক্টর ও এফএলসি কাউন্সেলর পদে প্রার্থী নিয়োগ করা হবে। এই দুই পদ মিলিয়ে মোট শূন্যস্থান রয়েছে ২৫৭। উল্লেখিত এই পদগুলিতে যাঁরা নিযুক্ত হবেন তাঁরা ন্যূনতম এক থেকে তিন বছর কাজ করার সুযোগ পাবেন। তবে, নিযুক্ত হওয়া প্রার্থীর যদি ৬৫ বছর বয়স ছুঁয়ে যায় তাহলে তাঁকে সব পদ থেকেই অব্যাহতি দেওয়া হবে। আবাইদিনকারীদের বয়স হতে হবে ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে।

উল্লেখিত দুই পদে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসারেরা কাজের সুযোগ পাবেন। তবে, যোগ্যতার বাকি মাপকাঠি জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখতে হবে। আবেদনকারীদের প্রাথমিকভাবে যোগ্যতার ভিত্তিতে বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই দুই পদের জন্য আবেদন মূল্য লাগবে ৭৫০ টাকা। আগামী ২৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে (https://onlinesbi.sbi.bank.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN