Calcutta Television Network

সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ! কবে থেকে শুরু আবেদন প্রক্রিয়া?

সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ! কবে থেকে শুরু আবেদন প্রক্রিয়া?

2 March 2026 , 10:18:23 am

শিক্ষাক্ষেত্রে কেরিয়ার গড়তে চাইছেন? তাহলে নজর রাখুন কলকাতার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতার নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। কলেজের তরফে জানানো হয়েছে, পূর্ণ সময়ের জন্য স্থায়ী পদে সহকারী অধ্যাপক (Assistant Professor) নিয়োগ করা হবে। শূন্যপদ একটি, এবং নির্বাচিত প্রার্থীকে অর্থনীতি (Economics) বিষয় পড়াতে হবে।

যোগ্যতার ক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের নেট (NET) বা সেট (SET) উত্তীর্ণ হতে হবে, অথবা থাকতে হবে পিএইচডি ডিগ্রি। বয়সসীমা ৪০ বছরের কম হওয়া বাঞ্ছনীয়, যদিও সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য অ্যাকাডেমিক যোগ্যতার কথাও উল্লেখ রয়েছে।

বেতন কাঠামো বা কাজের নির্দিষ্ট শর্তাবলি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। তবে যেহেতু এটি স্থায়ী পূর্ণকালীন পদ, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে স্থিতিশীল কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি (CV) ও প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। আবেদনমূল্য ধার্য হয়েছে ২০০০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ মার্চ।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN