ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। উল্লেখিত সংস্থায় ইয়ং প্রফেশনাল পদে প্রার্থী নিযুক্ত করা হবে। এই পদে একজন প্রার্থীকে নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোহেমাটোলজি-তে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৩০ হাজার টাকা।
উল্লেখিত পদে নিযুক্ত হওয়া প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে, আগে থেকে বলে রাখা ভালো, নিযুক্ত ব্যাক্তিকে চুক্তিভিত্তিকভাবে কাজ করতে হবে। প্রাথমিকভাবে, মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে তা দু’বছরের জন্য করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে আর্থিক খতিয়ান, আয় ও ব্যয়ের রিপোর্ট তৈরি করা থেকে শুরু করে বার্ষিক বাজেট নির্ধারণ করতে হবে।
যে বা যাঁরা বাণিজ্যে স্নাতক পাস করেছেন তাঁদের ইয়ং প্রফেশনাল পদে কাজের সুযোগ পেতে পারেন। বাণিজ্যে স্নাতক ছাড়াও যেসব প্রার্থীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক পাস রয়েছে তাঁদের নিয়োগ করা হতে পারে। আগ্রহীদের ২০ ফেব্রুয়ারির মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। জানা যাচ্ছে, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে (https://www.icmr.gov.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।