গবেষণা প্রকল্পের জন্য কাজের সুযোগ দিতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই কারণে প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা ভবনের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে। এই প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। তবে, যাঁদেরকে এই কাজে নিযুক্ত করা হবে তাঁদের আপাতত দুই বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে। কিন্তু, প্রয়োজন পরকে সেই মেয়াদ আবার বাড়ানোও হতে পারে।
কেন্দ্রীয় সরকারের 'ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি'র আর্থিক সাহায্য প্রকল্পটি চালানো হবে। যাঁরা এই কাজে নিযুক্ত হবেন তাঁদের প্রতিমাসে ৫৮ হাজার টাকা করে দেওয়া হবে। ইচ্ছুক যেসকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের কেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি বিষয়ের ওপর যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিএইচডি পাস করতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ৪ ডিসেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই দিন থেকে ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।