Calcutta Television Network

বিশ্বভারতীতে শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

বিশ্বভারতীতে শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

18 March 2026 , 10:48:11 am

শিক্ষাক্ষেত্রে কাজের বড় সুযোগ নিয়ে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে সংস্কৃত বিভাগে একজন অধ্যাপক নিয়োগ করা হবে। পাশাপাশি বাংলা, দর্শন, হিন্দি, সংস্কৃত, গণিত-সহ মোট ১৭টি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর পদে শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কাজের জন্য প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান।

অধ্যাপক পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা আবশ্যক। অন্য পদগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। এরপর সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার শেষ তারিখ ১০ এপ্রিল। আবেদন সংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN