Calcutta Television Network

অধ্যাপক হতে চান? হরেক বিষয়ে গেস্ট ফ্যাকাল্টি নিচ্ছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, জানুন বিশদে

অধ্যাপক হতে চান? হরেক বিষয়ে গেস্ট ফ্যাকাল্টি নিচ্ছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, জানুন বিশদে

15 February 2026 , 07:52:14 pm

শিক্ষকদের জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে শিক্ষকতার সুবর্ণ সুযোগ। সেই কারণে এই প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, অতিথি শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখিত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন থেকে শুরু করে আইন, বাণিজ্য ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে হবে। সংশ্লিষ্ট পদে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে।

উল্লেখিত পদে নিযুক্তকারীদের উপরিউক্ত বিষয়গুলিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এরই সঙ্গে শিক্ষকতার পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়া নিযুক্ত প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিটি টেস্ট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট-এ মধ্যে যেকোনও একটি পরীক্ষায় পাস হতে হবে। আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। জানা যাচ্ছে, প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে কাজে নিযুক্ত করা হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN