Calcutta Television Network

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজ করতে চান? নিয়োগের জন্য শুরু হলো আবেদন প্রক্রিয়া

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজ করতে চান? নিয়োগের জন্য শুরু হলো আবেদন প্রক্রিয়া

4 February 2026 , 07:53:59 pm

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ফের চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুযোগ। কলকাতার এই পোর্টে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সেই কারণে সম্প্রতি পোর্টের ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাজে নিযুক্ত হওয়া ব্যাক্তিদের পোর্টের কলকাতা ডক সিস্টেম-এর জন্য কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই সংস্থায় অ্যাডভাইসর পদে কর্মী নিয়োগ করা হবে। 

এই পদের জন্য শূন্যস্থান রয়েছে মাত্র ১টি। আগে থেকে বলে রাখা ভালো, তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে প্রার্থীদের এই পদে কাজ করতে হবে। তবে, পরবর্তীতে প্রয়োজন পড়লে সেই কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। এই পদে নিযুক্ত হওয়া ব্যাক্তিদের কেন্দ্রীয় সরকারের কোনও গুরুত্বপূর্ণ বন্দরের অবসরপ্রাপ্ত সচিব হতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ ফেব্রুয়ারি। নিযুক্ত হওয়া প্রার্থীদের, দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউ এবং লিখিত পরিকখার মাধ্যমে যাচাই করে কাজে নিযুক্ত করা হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN