Calcutta Television Network

অঙ্গনওয়াড়ি চাকরির সুবর্ণ সুযোগ, এখনই আবেদন করুন!

অঙ্গনওয়াড়ি চাকরির সুবর্ণ সুযোগ, এখনই আবেদন করুন!

20 January 2026 , 12:12:58 pm

পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালে নতুন করে ICDS (Integrated Child Development Services) রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে। এ বছর রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, সুপারভাইজার, শিক্ষক ও মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি প্রকাশ করা হবে। যারা শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সমাজকল্যাণে হাত বাড়াতে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করলে প্রার্থীরা শিশুদের শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্য উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবেন। সুপারভাইজার হিসেবে যুক্ত হলে দায়িত্ব আরও বড়-শিশুদের কার্যক্রম তদারকি, কর্মীদের প্রশিক্ষণ, রিপোর্ট তৈরি এবং প্রোগ্রাম বাস্তবায়ন ইত্যাদি দেখাশোনা করতে হবে।

এবার বলি, কোথায় কত শূন্যপদ থাকতে চলেছে... সুপারভাইসার (Supervisor) ২০,২০০+, অ্যাসিস্ট্যান্ট (Assistant) ১,৫০০+, ওয়ার্কার (Worker) ২৫,০০০+, হেল্পার (Helper) ৭,৫০০+, শিক্ষক (Teacher) ২,০০০+। 

এখানে আবেদন করতে হলে ক্লাস 7, 8, 10, 12 বা উচ্চ শিক্ষার যেকোনো স্তরে পাস করতে হবে এবং এখানে আবেদনের জন্য সাধারণ প্রার্থীর জন্য ১৮–৩৫ বছরের মধ্যে হতে হবে। এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি করা হবে। 

সুপারভাইজার পদে আবেদন করার জন্য বয়সসীমা ১৮–৪০ বছর। বেতন কাঠামো (Salary Structure) কেমন কী হবে জেনে নিন বিস্তারিত... মহিলা সুপারভাইজার: PB-3 বেতন- ৭,১০০-৩৭,৬০০ টাকা + গ্রেড পে ৩,৬০০ টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী (AWW)-দের বেতন- ৩,০০০ টাকা–৪,৫০০ টাকা। মিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ২,২৫০ টাকা–৩,৫০০ টাকা। অঙ্গনওয়াড়ি হেল্পার (AWH)-দের বেতন ১,৫০০–২,২৫০ টাকা। ICDS শিক্ষকদের বেতন ৯,৫০০ টাকা। তবে এখানে বলে রাখা ভালো... বেতন রাজ্য/কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।  


আবেদন ফি পরে জানানো হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে- আবাসিক শংসাপত্র, আবেদন ফি রসিদ, ভোটার আইডি বা আধার কার্ড (যেকোনো এক), SC/ST সার্টিফিকেট (যদি প্রযোজ্য), শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য), পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার নথি, পূর্ণ করা আবেদনপত্র। 

এবার বলি, ছবি ও স্বাক্ষরের ফরম্যাট: 

ছবি: jpg/jpeg/png, 180x230 px, 25KB–50KB

স্বাক্ষর: 140x60 px, 10-20 KB, কালো কালিতে স্বাক্ষর করতে হবে। 

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) কীরকম কী হতে পারে! অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা/ইন্টারভিউ + মেধা তালিকার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রেও লিখিত পরীক্ষা/ইন্টারভিউ + মেধা তালিকা হবে। সুপারভাইজারের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা + মেইন পরীক্ষা + ইন্টারভিউ নেওয়া হবে। 

প্রার্থীদের অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র ছাড়া পরীক্ষা হলে প্রবেশাধিকার থাকবে না।

কীভাবে আবেদন করবেন (How to Apply)! অফিসিয়াল ওয়েবসাইট: https://wbicds.in। বিজ্ঞপ্তি বিস্তারিত পড়ুন। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করুন। প্রয়োজনীয় ফি অনলাইনে জমা দিন। তথ্য যাচাই করে সাবমিট করুন। ফর্ম পূরণে সমস্যা হলে নিকটস্থ সাইবার ক্যাফে থেকে সাহায্য নিতে পারেন। 

জেলা ভিত্তিক ভ্যাকেন্সি (District-wise Vacancy)- 

মুর্শিদাবাদে ৭,৫০০+ ভ্যাকেন্সি থাকবে। কলকাতায় ৬,০০০+ ভ্যাকেন্সি থাকবে। হুগলিতে ১৩,০০০+ ভ্যাকেন্সি, হাওড়াতে ৯,৬০০+ ভ্যাকেন্সি, আলিপুরদুয়ারে ১২,৫০০+ ভ্যাকেন্সি, বাঁকুড়াতে ১১,০০০+ ভ্যেকেন্সি,  বীরভূমে ৬,৯০০+ ভ্যাকেন্সি, কোচবিহারে 1,050+ ভ্যাকেন্সি, দক্ষিণ দিনাজপুরে ৯,৬০০+, দার্জিলিংয়ে ১৫,০০০+, জলপাইগুড়িতে ৫,৩০০+, ঝাড়গ্রামে ১০,০০০+, কালিম্পংয়ে ৯,৬০০+, উত্তর ২৪ পরগনাতে ৫,৮০০+, দক্ষিণ ২৪ পরগনাতে ১৫,০০০+, পশ্চিম মেদিনীপুরে ৭,৫৬০+, পশ্চিম বর্ধমানে ৮,৫০০+, পূর্ব বর্ধমানে ৯,০০০+, পূর্ব মেদিনীপুরে ৬,৫০০+, পুরুলিয়াতে ৮,০০০+, নদিয়াতে ৬,০০০+, উত্তর দিনাজপুরে ৫,০০০+ ভ্যাকেন্সি। এখান থেকে প্রার্থী সহজেই নিজের জেলার ভ্যাকেন্সি জানতে পারবে।

ICDS পরীক্ষা সিলেবাসে কী কী থাকবে জেনে নিন বিস্তারিত... 

সুপারভাইজার প্রিলিমিনারি: সাধারণ জ্ঞান, পাটিগণিত দক্ষতা, রিজিনিং থাকবে। 

মেইন পরীক্ষাতে থাকবে- ইংরেজি, প্রথম ভাষা (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি), সাধারণ অধ্যয়ন, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত। 

পশ্চিমবঙ্গে মোট ৫৭৬টি ICDS সেন্টার রয়েছে... গ্রামীণ: ৪২৩, শহুরে: ৭৫, আদিবাসী প্রকল্প: ৭৮। 

WB ICDS Recruitment 2026 শুধু চাকরির নয়, এটি সামাজিক উন্নয়ন, শিশুদের পুষ্টি ও শিক্ষার জন্য অবদান রাখার একটি সুযোগ। মহিলা ও যুবতীদের জন্য এটি একটি স্বপ্ন পূরণের দরজা। যারা শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহী, সুপারভাইজার বা হেল্পার হিসেবে যোগ দিতে চান, তাঁদের জন্য এই রিক্রুটমেন্ট একটি সুবর্ণ সুযোগ।

সাবধান! অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করুন। একবার ভুল হলে সুযোগ হারাতে হতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN