আইআইটি খড়্গপুর শিক্ষকদের জন্য নিয়ে এসেছে কাজের সুযোগ। ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষক নিয়োগ করা হবে। যাঁরা ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় ও প্রবাসী ভারতীয়দের শিক্ষকতার সুযোগ দেওয়া হবে। আর, সেই কারণেই এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।
এই প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে প্রার্থী নিয়োগ করা হবে। তবে, এই তিন পদের জন্য মোট কতজন প্রার্থী নিযুক্ত করা হবে তা এখনও জানা যায়নি। যাঁরা নিযুক্ত হবেন তাঁদের বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, সায়েন্সেস-সহ বিভিন্ন বিভাগে পড়াতে হবে।
নিযুক্ত প্রফেসরদের বেতন হবে মাসে ১,৫৯,১০০ থেকে ২,২০,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসরদের বেতন দেওয়া হবে ১,৩৯,৬০০ থেকে ২,১১,৩০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বেতন দেওয়া হবে ১,০১,৫০০ থেকে ১,৬৭,৪০০ টাকা। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।