প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এবং তাঁর দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনপ্রতিনিধিত্ব ও জনসেবাকে সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিল রাজ্য। কলকাতার ঐতিহাসিক বাজা কদমতলা ঘাটে গঙ্গার তীরে প্রজ্জ্বলিত হলো ১ লক্ষ 'আশীর্বাদের প্রদীপ'। কার্যত ঝড়-জল উপেক্ষা করেই এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অসংখ্য মানুষ। ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
এদিন গঙ্গাবক্ষে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু। বলেন, 'শের সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে গর্বিত ভারতীয় হিসাবে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।' প্রসঙ্গত, আজ সকাল থেকেই গোটা দেশের মত পশ্চিমবঙ্গেও সরকারের উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। এমনকি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে জেলার প্রত্যন্ত এলাকাতেও প্রদীপ জ্বালান সাধারণ মানুষ।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, '৭ অক্টোবর প্রশাসক মোদীর ২৫ বছর পূর্তিতে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। এছাড়া কলস যাত্রা, রঙ্গোলি, ২৫ কোটি ভারতীয় যাঁদের মোদীর প্রধানমন্ত্রিত্বে অর্থনৈতিক মানোন্নয়ন ঘটেছে তাঁদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০৪৭ সালে কেমন ভারত দেখতে চায় পড়ুয়ারা, তা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা, ক্যুইজের আয়োজন করা হবে।'