Calcutta Television Network

পাখির চোখ হাইভোল্টেজ দুই কেন্দ্রের উপনির্বাচন, দলের তরফে বিশেষ পর্যবেক্ষক দিলেন শমীক, কারা পেলেন দায়িত্ব?

পাখির চোখ হাইভোল্টেজ দুই কেন্দ্রের উপনির্বাচন, দলের তরফে বিশেষ পর্যবেক্ষক দিলেন শমীক, কারা পেলেন দায়িত্ব?
17 September 2026 • 01:12:30 pm

হাতে আর মাত্র কিছুদিন। তারপরেই রাজ্যের হাইভোল্টেজ দুই কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রায় সমস্ত দলের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুরু হয়েছে প্রচার পর্ব। এই অবস্থায় আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে রেজিনগর ও নন্দীগ্রামে দলের তরফে বিশেষ পর্যবেক্ষক রাখলেন বিজেপির রাজ্য কমিটির সভাপতি শমীক ভট্টাচার্য।

গতকাল অর্থাৎ বুধবার মনোনয়ন পর্ব শেষ হয়েছে। এখন অপেক্ষা কেবল ৬ অক্টোবরের। ওইদিনই রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচনের দিন ঠিক করেছে কমিশন। এরপর ৯ অক্টোবর হবে ভাগ্য পরীক্ষা। অর্থাৎ ভোটের ফলপ্রকাশ। অন্যদিকে এই দুই কেন্দ্রের বিশেষ করে নন্দীগ্রামের জয় নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই তিনি হলদিয়ায় জনসভা করে এই দুই কেন্দ্রের ভোট মার্জিন নিয়ে বড় বার্তা দিয়ে গেছেন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর সেই কথা মাথায় রেখেই নন্দীগ্রাম ও রেজিনগরে বিশেষ পর্যবেক্ষক দিলেন শমীক।

দলীয় সূত্রে খবর, নন্দীগ্রামে নির্বাচনী ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো'কে। কো-ইনচার্জ নীলাঞ্জন অধিকারী, মন্ত্রী অরূপ কুমার দাস, মন্ত্রী শান্তনু প্রামাণিক। কনভেনর থাকবেন  সৌমেন্দু অধিকারী। কো-কনভেনর বিধায়ক তপন মাইতি, বিধায়ক নির্মল খাঁড়া, বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, বিধায়ক সিন্টু সেনাপতি এবং বিধায়ক দেবাংশু পণ্ডা। অন্যদিকে রেজিনগরে নির্বাচনী ইনচার্জ করা হয়েছে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে। কো-ইনচার্জ মন্ত্রী গার্গী দাস ঘোষ ও বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ। কনভেনর রাজ্য সহ-সভাপতি প্রবাল রাহা। কো-কনভেনর মহাদেব সরকার, রামপদ দাস, ধনঞ্জয় ঘোষ ও বিধায়ক ভরত কুমার জহর।