Calcutta Television Network

'সম্পূর্ণ হয়নি বিচারপ্রক্রিয়া, পুনরায় খোলা হবে জমি আন্দোলনের ফাইল', নন্দীগ্রাম দিবসে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

'সম্পূর্ণ হয়নি বিচারপ্রক্রিয়া, পুনরায় খোলা হবে জমি আন্দোলনের ফাইল', নন্দীগ্রাম দিবসে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
10 November 2026 • 03:50:56 pm

বিচার পাবে শহিদরা! খোলা হবে নন্দীগ্রাম জমি আন্দোলনের ফাইল, এমনটাই আশ্বাস মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রামে জমি আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাম আমলের নৃশংস অত্যাচারের চিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতিকে সামনে রেখে প্রতিবছর পালিত হয় নন্দীগ্রাম দিবস। মঙ্গলবার সেখানেই শহিদদের প্রতি হওয়া অকথ্য অত্যাচারের বিরুদ্ধে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০০৭ সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয় মানুষের আন্দোলন রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ১০ নভেম্বর।প্রাণহানির পাশাপাশি বহু মানুষকে ঘরছাড়া হতে হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার স্মৃতিই আজও বহন করে চলেছে নন্দীগ্রাম। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকেবাম আমলে ঘটে যাওয়া বীভৎসতার স্মৃতি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বললেন , সিআইডি তদন্ত করলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরাধীদের শাস্তি হয়নি। নতুন করে এফআইআর হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘মোট ১১ জনকে পিছমোড়া করে নিয়ে গিয়েছিল। বারাতলা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখে দিয়েছিল। তার পর জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কামারদায়। সেখানে সিপিএমের অফিসে তাঁদের পিস পিস করে কাটা হয়। পরের দিন ব্যাগে ঢুকিয়ে মাঝসাগরে, ‘ডিপ সি’-তে ফেলে দেওয়া হয়!’' তিনি জানালেন, সিআইডি তদন্ত করলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরাধীদের শাস্তি হয়নি। নতুন করে এফআইআর হবে।

প্রসঙ্গত, অপরাধীদের দমনে এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আপাতত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দিকে তাকিয়ে বিচারের আশায় নন্দীগ্রাম জমি আন্দোলনে শহিদদের পরিবার।