Calcutta Television Network

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে জামিন দিল না আদালত, ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে জামিন দিল না আদালত, ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ
19 September 2026 07:52:38 pm

মিলল না জামিন। ৩ অক্টোবর পর্যন্ত নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী সোমবার অন্য একটি মামলায় ফের তাঁকে আদালতে তোলা হবে বলে খবর সূত্রের।

গতকাল অর্থাৎ শুক্রবার, পুরনো একটি খুনের মামলার অভিযোগে মিলনকে গ্রেফতার করে পুলিস। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে পাকড়াও করা হয় তাঁকে। মিলনকে এবার আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছিল কংগ্রেস। এমনকি দল, প্রতীক হারিয়ে তাঁকে অর্থাৎ হাত শিবিরকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু আচমকা তাঁর গ্রেফতারিতে চাঞ্চল্য তৈরি হয় রাজনৈতিক মহলে।  

এমতাবস্থায় কংগ্রেসের অভিযোগ, সভা করতে গিয়েছিলেন মিলন। সেখান থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। পুলিশে সূত্রে দাবি, ২০০৭ সালের পুরোনো মামলায় গ্রেফতার করা হয়েছে মিলনকে। এরপর শনিবার তাঁকে হলদিয়া আদালতে হাজির করানো হলে আগামী ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে নির্বাচনের মুখে প্রার্থীর গ্রেফতারিতে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগে কংগ্রেস। তাদের অভিযোগ ইচ্ছা করে পুরনো অভিযোগ তুলে হেনস্থা করা হচ্ছে মিলনকে। লদিয়া আদালতের বাইরে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা সচিব অজিতেশ পাণ্ডে বলেন, ‘আদালতে পুলিস  জানাল, ১৯ বছর ধরে তারা নাকি মিলনকে পায়নি। নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাঁকে পেয়ে গেল! কী অদ্ভুত না?'

Related Posts
×
  • CTVN