Calcutta Television Network

বিশ্বাস ব্রাদার্সের ভয় মুক্ত টলিপাড়া! রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চলচ্চিত্র জগতের শিল্পীদের

বিশ্বাস ব্রাদার্সের ভয় মুক্ত টলিপাড়া! রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চলচ্চিত্র জগতের শিল্পীদের
29 July 2026 12:29:46 pm

তৃণমূল জমানায় টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত বিশ্বাস ব্রাদার্সের কথাই শেষ কথা। তাই নিজেদের জোর খাটিয়ে বিশেষ কিছু করার সুযোগ ছিল না টলিপাড়ার। তবে সরকারের পালাবদলে অন্ধকার কাটিয়ে আলোর পথে বাংলার চলচিত্র জগৎ।  

মঙ্গলবার রাজভবনে এক সৌজন্য সাক্ষাতে হাজির হল টলিপাড়ার এক ঝাঁক শিল্পী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করেন তাঁরা। প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন  সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, পাওলি ডাম, রূপা গাঙ্গুলী মতো বিশিষ্ট শিল্পীরা। এদিন রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলার চলচ্চিত্র, সংস্কৃতি এবং সৃজনশীল জগতের নানা দিক নিয়েও আলোচনা হয় বলে জানান সাংস্কৃতিক জগতের নক্ষত্ররা। তাঁরা এও স্পষ্ট করেন যে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বাংলা চলচ্চিত্র শিল্পে এই মুহূর্তে একাধিক নতুন পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা, ওটিটি-র বিস্তার এবং আঞ্চলিক সিনেমার প্রসার নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে রাজভবনে টলিউডের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের একসঙ্গে উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

×
  • CTVN