Calcutta Television Network

বুধেও মুখ ভার আকাশের, দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রবিবার পর্যন্ত উত্তরে চলবে দুর্যোগ

বুধেও মুখ ভার আকাশের, দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রবিবার পর্যন্ত উত্তরে চলবে দুর্যোগ
9 September 2026 03:04:56 pm

বুধবারও মেঘলা আকাশ জেলায় জেলায়। আজও রাজ্যের একাধিক জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভবনা। তালিকায় আছে কলকাতাও। কিছু জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও উত্তরে চলবে দুর্যোগ। 

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে কিছু জেলায়। ভারী বৃষ্টি চলবে পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ায়। একইভাবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি দেখা যাবে। বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া বদলাবে দক্ষিণের। 

তবে উত্তরের জেলাগুলোতে এখন ঝড়বৃষ্টি চলবে। আগামী পাঁচ দিন প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামীকালও এই পরিস্থিতি বজায় থাকবে। রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। 
 

Related Posts
×
  • CTVN