Calcutta Television Network

১০ বিধায়কের পদ বাতিলের দাবিতে সুপ্রিম দ্বারস্থ কালীঘাট শিবির, চটলেন ঋতব্রত! কী বললেন?

১০ বিধায়কের পদ বাতিলের দাবিতে সুপ্রিম দ্বারস্থ কালীঘাট শিবির, চটলেন ঋতব্রত! কী বললেন?
16 September 2026 07:33:54 pm

তৃণমূলের প্রতীক নিয়ে দড়ি টানাটানি অব্যাহত। এর মধ্যে ফের নতুন করে বিতর্ক তৈরি হল ঘাসফুলের দুই শিবিরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম দ্বারস্থ হল কালীঘাট শিবির। যার জেরে ক্ষুব্ধ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কালীঘাট শিবিরকে কটাক্ষ করে তাঁর কটাক্ষ, '১০ জনের সদস্যপদ বাতিল হবে নাকি অবোধের গো বধে আনন্দ?'

ঋতব্রতর প্রশ্ন, '“কোন মন্ত্রবলে সব মামলা একই পরিবার থেকে করা হচ্ছে। নিন্দুকেরা বলছেন ৪ তারিখের পর কোনও প্রাইভেট কেস নেই। ১০ জনের সদস্যপদ বাতিল হবে নাকি অবোধের গো বধে আনন্দ? আমার কাছে ১৮ তারিখ অবধি সময়। ২ দিন আমি চুপ করে থাকব। ২ দিনে কোথাকার জল কোথায় গড়ায় দেখি। আইনজীবী কত ফিস পেয়েছেন তা জানতে চাইব।'

বলে রাখা ভালো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবিতে এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল মমতাপন্থিরা। কিন্তু বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে দু’মাসের সময়সীমা দিয়ে মামলাটি ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের কাছে পাঠিয়েছে। ১৮ অক্টোবর সেই সময়সীমা শেষ হওয়ার কথা। এমতাবস্থায় তার ঠিক দু'দিন আগেই সুপ্রিম দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। জানা গিয়েছে, ১০ জনের ওই তালিকায় ঋতব্রত ছাড়া রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান এবং রথীন ঘোষ। 

Related Posts
×
  • CTVN