Calcutta Television Network

পুর ভোটের আগে রাজ্য পুলিসে বড় রদবদল, সরলেন কলকাতার অতিরিক্ত ও যুগ্ম কমিশনার, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

পুর ভোটের আগে রাজ্য পুলিসে বড় রদবদল, সরলেন কলকাতার অতিরিক্ত ও যুগ্ম কমিশনার, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের
26 September 2026 • 05:38:56 pm

চলতি বছরের শেষেই রাজ্যে পুর-ভোটের সম্ভবনা। আর তার আগেই রাজ্য পুলিসে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একসঙ্গে ২৩ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিককে বদলি করা হল। তালিকায় রয়েছেন কলকাতা পুলিসের একাধিক শীর্ষকর্তা। শুক্রবার স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার অতিরিক্ত পুলিস কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদব হয়েছেন রাজ্য পুলিসের ডিআইজি, আইবি। এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি হয়েছেন গোয়েন্দা বিভাগের ডিসি।

অন্যদিকে, কলকাতার নতুন অতিরিক্ত কমিশনার হচ্ছেন সুধীরকুমার নীলকান্তম। তিনি ছিলেন এসটিএফ-এর আইজিপি। নতুন ট্রাফিকের যুগ্ম কমিশনার ভোলানাথ পাণ্ডে, আগে ছিলেন ডিআইজি, আইবি। ডিআইজি (নিরাপত্তা) সুখেন্দু হীরাকে আনা হল কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) পদে। নীলু শেরপাকে এসসিআরবি থেকে সরিয়ে ডব্লিউবিপিএইচআইডিসিএল-এর আইজিপি করা হয়েছে। একইভাবে শঙ্খশুভ্র চক্রবর্তীকে হোমগার্ড থেকে এসসিআরবি-র আইজিপি করা হয়েছে। দেবর্ষি দত্ত ডব্লিউবিপিএইচআইডিসিএল থেকে বিধাননগরের যুগ্ম কমিশনার হয়েছেন।

এছাড়া নীমা নরবু ভুটিয়া সশস্ত্র বাহিনীর ১০ নম্বর ব্যাটেলিয়ন থেকে সিআইডি-র এসএস হয়েছেন। ধৃতিমান সরকার আইবি থেকে মালদহে সিআইডি-র এসএস হয়েছেন। সৌম্যদীপ ভট্টাচার্য হচ্ছেন কলকাতা পুলিসের সাইবার শাখার নতুন ডিসি। কাজি সামসুদ্দিন আহমেদ শিলিগুড়ি থেকে বিধাননগরের ডিসি, ডিডি এবং কুন্তল বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ব্যারাকপুরের নতুন ডিসি।

ডব্লিউবিপিএস স্তরেও বদল হয়েছে। দার্জিলিঙের অতিরিক্ত এসপি কৌস্তুভদীপ্তা আচার্য যাচ্ছেন জয়গাঁওয়ে। কালিম্পঙের নতুন অতিরিক্ত এসপি পূর্ণিমা শেরপা, বীরভূমে অভিষেক রায়, মাথাভাঙায় মানবেন্দ্র দাস এবং মালদহ গ্রামীণে কুণাল বর্ণাবাস।

Related Posts
×
  • CTVN