Calcutta Television Network

অরূপ বিশ্বাসের ‘সুরক্ষা কবচ’ ঘিরে নতুন আইনি লড়াই, হাইকোর্টের দ্বারস্থ শতদ্রু দত্ত

অরূপ বিশ্বাসের ‘সুরক্ষা কবচ’ ঘিরে নতুন আইনি লড়াই, হাইকোর্টের দ্বারস্থ শতদ্রু দত্ত

16 June 2026 , 02:04:17 pm

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা এবার নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে। সেই সুরক্ষা কবচের বৈধতা নিয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানালেন শতদ্রু দত্ত। তাঁর পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী যুবরাজ চ্যাটার্জি।উল্লেখ্য, গত ১০ জুন বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি মামলার প্রেক্ষিতে অরূপ বিশ্বাসকে আগামী ১৭ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেন। সেই নির্দেশের জেরেই নতুন করে বিতর্ক তৈরি হয়। আবেদনকারীর দাবি, ওই নির্দেশের আইনগত দিকগুলি পুনর্বিবেচনা করা প্রয়োজন। সেই কারণেই প্রধান বিচারপতির বেঞ্চে ম্যান্ডামাস আবেদন করা হয়েছে।

আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। ফলে অরূপ বিশ্বাসকে দেওয়া সুরক্ষা আদেশ বহাল থাকবে কি না, নাকি তা নিয়ে নতুন করে বিচারবিভাগীয় পর্যবেক্ষণ হবে, সেদিকেই নজর রাজনৈতিক ও আইন মহলের। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে প্রাক্তন মন্ত্রী ও শাসকদলের নেতাদের ঘিরে একের পর এক মামলা এবং আইনি প্রক্রিয়া নতুন মাত্রা পেয়েছে। সেই প্রেক্ষাপটে অরূপ বিশ্বাসের এই মামলাও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার, প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় কী অবস্থান নেয় এবং অরূপ বিশ্বাসের প্রাপ্ত অন্তর্বর্তী সুরক্ষা ভবিষ্যতে বহাল থাকে কি না।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN