Calcutta Television Network

বুধে যাদবপুরে 'গেরুয়া সম্মান যাত্রা', অংশ নেবেন খোদ মুখ্যমন্ত্রী, হাঁটবেন মিছিলেও

বুধে যাদবপুরে 'গেরুয়া সম্মান যাত্রা', অংশ নেবেন খোদ মুখ্যমন্ত্রী, হাঁটবেন মিছিলেও
9 September 2026 01:09:51 pm

বুধবার প্রশাসনিক উদ্যোগে যাদবপুরে 'গেরুয়া সম্মান যাত্রা'। সূত্রের খবর, আমজনতার সঙ্গে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর তিনটেয় গোলপার্ক থেকে মিছিল শুরু করে শেষ হবে যাদবপুর এইটি বি-তে। এই কর্মসূচির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। 

গত মাসে একটি জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর ক্যাম্পাস। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে আজ যাদবপুরে আয়োজন করা হয়েছে গেরুয়া সম্মান যাত্রার। 

এমতাবস্থায় আজ বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ বিকেল ৪ টেয় বন্ধ করে রাখা হবে মূল চারটি গেট। ১ নম্বর গেট দিয়েই ক্যাম্পাসে ঢুকতে ও বেরোতে হবে। তবে কেন বাকি গেট গুলো বন্ধ রাখা হচ্ছে, তা অবশ্য উল্লেখ করা হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিজেপির মিছিলকে কেন্দ্র করে যেন কোনও অশান্তি না হয়, তার জন্য আগেভাগেই গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।  

Related Posts
×
  • CTVN