Calcutta Television Network

সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা তৃণমূলের, ফ্রিজ বহাল ৪ অ্যাকাউন্টে

সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা তৃণমূলের, ফ্রিজ বহাল ৪ অ্যাকাউন্টে
1 October 2026 • 05:22:32 pm

চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল মমতা তৃণমূল। বৃহস্পতিবার শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশই বহাল রাখল।

সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে তৃণমূলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল পুলিশ। সেই ফ্রিজ তোলার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ পুলিশের পদক্ষেপে হস্তক্ষেপ করতে রাজি হয়নি।

এরপর সুপ্রিম কোর্টে যায় মমতা তৃণমূল। তাদের যুক্তি ছিল, দলের মাসিক খরচ প্রায় ১২ কোটি টাকা। সামনে উপনির্বাচন রয়েছে, তাই ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে বিশেষ অফিসার নিয়োগ করা হোক। তারা আরও জানায়, অ্যাকাউন্টে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই।

কিন্তু বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এরপরই মামলাটি খারিজ করে দেয় আদালত।

উল্লেখ্য, এর আগেও ইডি তৃণমূলের কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। সেই সময় হাই কোর্ট শর্তসাপেক্ষে টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল এবং একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করেছিল। আদালতের অন্তর্বর্তী নির্দেশ মেনে এখন সেই অফিসারের মাধ্যমেই ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে কালীঘাট শিবির।

Related Posts
×
  • CTVN