Calcutta Television Network

'তখন বলতাম, আমরা ভারতীয় জনতা পার্টি', 'পুরনো'দের অবদান মনে করালেন শমীক

'তখন বলতাম, আমরা ভারতীয় জনতা পার্টি', 'পুরনো'দের অবদান মনে করালেন শমীক
13 October 2026 05:43:54 pm

ছাব্বিশের বিধানসভায় দুশোরও  বেশি আসন পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তবে এই সাফল্য একদিনে আসেনি। উলুবেড়িয়ায় দলের কার্যালয় উদ্বোধন করতে এসে তা মনে করিয়ে দিলেন বিজেপির  রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যখন বাংলায় ভারতীয় জনতা পার্টির নাম পর্যন্ত সেভাবে শুনে ওঠেনি মানুষজন, তখন অনেক  প্রতিকূলতার মধ্যে  বুক চিতিয়ে  লড়ে গেছেন অনেকে। সেইসব দিনের স্মৃতিচারণ করে শমীক বললেন,  তখন মানুষের কাছে গিয়ে বলতে হত, আমরা জনতা পার্টি নই, ভারতীয় জনতা পার্টি। 

আশির দশকের মাঝামাঝি বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু কেউ ময়দান ছেড়ে চলে আসেননি। উলুবেড়িয়া কলেজে বিদ্যার্থী পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে কত আসন পেয়েছিলেন, স্মৃতির সরণি বেয়ে সে কথাও মনে করলেন শমীক ভট্টাচার্য।

নব্বইয়ের দশকে উলুবেড়িয়ায় বিজেপির ভিত তৈরি করেছিলেন যাঁরা, তাঁদের অনেকেই আজ মূলস্রোতের বাইরে রয়েছে। তাঁদের যেন দলে ফিরিয়ে নেওয়া হয়। যদিও রাজ্য সভাপতি মনে করেন, এবার কিন্তু নতুন-পুরনো সকলেই একজোট হয়ে দলের জন্য কাজ করেছেন।

পর্যবেক্ষকরা বলছেন, ছাব্বিশের বিধানসভায় বিজেপির এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের সাংগঠনিক ভিত। বামঘেঁষা বাংলায় যা রাতারাতি তৈরি হয়নি, বছরের পর-বছর ধরে তৈরি হয়েছে। আর তা অনেক আত্মত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে। দুর্দিনে যাঁরা দলে ছিলেন, সুদিনে যেন তাঁদের অবদান মনে রাখা হয়, এদিন সেই বার্তাও দিলেন দলের রাজ্যসভাপতি।

×
  • CTVN