Calcutta Television Network

শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, 'মোদীজির পথেই চলবে', বললেন রাজনাথ

শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, 'মোদীজির পথেই চলবে', বললেন রাজনাথ
16 September 2026 06:55:07 pm

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। সেবা সংকল্প অভিযান উপলক্ষে কলকাতায় এসেছেন তিনি। সেখান থেকেই শুভেন্দুর নামে ভুরি ভুরি প্রশংসা করলেন রাজনাথ। বললেন, সরকার গঠনের ৪ মাসের মধ্যে শুভেন্দু যা যা করেছেন তা প্রশংসার দাবি রাখে। পাশাপাশি তাঁকে নিয়ে অন্য রাজ্যেও চর্চা হচ্ছে বলে জানান তিনি।

রাজনাথের কথায়, 'ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা।' কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায়, বিরোধিতা মোকাবিলা করেই উন্নয়নের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী। সেই পথে শুভেন্দুও হাঁটবেন বলে মনে করেন তিনি। একইসঙ্গে তিনি মোদীর ২৫ বছরের প্রশাসনিক কার্যকালকে একটি শব্দে ব্যাখ্যা করে বলেন, 'সেবা'।

বলে রাখা ভালো, স্বাধীনতার পর প্রথম বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। তৃণমূলকে ধরাশয়ী করে গেরুয়া ঝড় উঠেছে বাংলায়। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর নেপথ্যে প্রধানমন্ত্রীর অবদান আছে বলেই মনে করেন পদ্ম শিবিরের নেতা-মন্ত্রীরা। এমতাবস্থায় সরকার গঠনের চার মাসের মধ্যে একগুচ্ছ নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে শুভেন্দু সরকার। আজ সরাসরি যার প্রশংসা করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। 

Related Posts
×
  • CTVN