2026 ফিফা বিশ্বকাপের [Round of 16| 07.07.2026, রাত 12:30 AM IST] ম্যাচে স্পেনের কাছে হেরে এবারের মতো শেষ হলো পর্তুগালের বিশ্বকাপ যাত্রা। কোটি কোটি রোনাল্ডো ভক্ত টিভির পর্দায় চোখ রেখেছিলো এই আশায়, স্পেনকে হারিয়ে শেষ আটের জায়গা পাকা করে নেবে তাদের দল। সবাই চেয়েছিলো রোনাল্ডো এই বিশ্বকাপটা জিতবে ঠিক যেমন মেসি যেটা করেছিল ২০২২এ।
লড়াইটা বেশ কঠিন হবে জানাই ছিল। হলোও তাই। স্পিড আর তিকিতাকায় প্রতিপক্ষকে ঝাঁঝিয়ে দিতে ওস্তাদ লা রোজা। তাই, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী, এই মনোভাব নিয়েই লড়াইয়ে নেমেছিল পর্তুগাল।
গোটা খেলায় শেয়ানে শেয়ানে টক্কর হলো। যখন সবাই ভেবেই নিয়েছিল 90 মিনিটে ম্যাচের মিমাংশা হবে না এবং খেলা গড়াবে অতিরিক্ত সময়ের দিকে, ঠিক সেই সময় দীর্ঘ্য লড়াইয়ে ক্লান্ত ও হতর্দম ডিফেন্ডারদের একটা ভুলকে কাজে লাগিয়ে স্পেনের হয়ে গোল করে যায় মিকেল মেরিনো (90+1মিনিটে)। চেক মেট!...আর ফিরে আসার উপায় ছিলোনা পর্তুগালের।
যেহেতু এটা রোনাল্ডো শেষ বিশ্বকাপ তাই সব্বাই চেয়েছিলো যে সে কিছু একটা স্পেশাল এফোর্ট দিয়ে ম্যাচটা নিজের ক্যারিশমায় জিতিয়ে দেবে। প্রত্যাশাটা খুবই স্বাভাবিক। এরম অজস্র ম্যাচ সে পর্তুগাল ও রিয়্যাল মাদ্রিদকে জিতিয়েছে…একা হাতে। চেষ্টার কোনো খামতি রাখেনি CR7। কিন্তু বিধি বাম !
বিশ্বকাপ অধরাই থেকে গেলো এই লেজেন্ডের। জীবনের ক্যানভাসে সব সুখকর ছবি এঁকে ওঠা হয়তো যায়না।এটাই কঠিন বাস্তব। ওই যে বলে গেছে না ... সব পেলে নষ্ট জীবন।
তবে রোনাল্ডো তো রোনাল্ডোই। ভাবুনতো...ব্রাজিলের রোনালদো নাজারিওর নাম নিয়ে খেলতে নেমে ভালো করার কি জ্বালা...কি পাহাড় প্রমান চাপ! সেটা সামলে একম দক্ষতায় ভাস্বর হয়ে ওঠা এক কমপ্লিট ফুটবলার হওয়া এবং পৃথিবীর সেরা হওয়া, এটা করতে গেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়ে উঠতে হয়… আমাদের সকলের CR7।