Calcutta Television Network

স্প্যানিশ দৌড়ে শেষ ফরাসিরা

স্প্যানিশ দৌড়ে শেষ ফরাসিরা
15 July 2026 11:27:31 am

Spain 2   France 0

সেরা দল স্পেন। ফ্রান্স তথা এমবাপে কে খুঁজে পাওয়া গেল না। ইয়ামালকে মার্কিং করাতে ও নেমে রাইট ব্যাক হিসেবে এমবাপেকে আটকালো।

ছবির মত খেলা। মনে হলো সারা মাঠে ২২টা খেলোয়াড় খেলছে স্প্যানিশদের হয়ে।

অনেকেই অনেক যুক্তি দেখাতে পারেন ফ্রান্সের জন্য। বাস্তব সত্যি হলো শেষ বারো মিনিট ফ্রান্স দৌড়াল, স্পেনের বক্সে এল কিন্তু কিছুই করতে পারলো না। দলটা এত বেশি এমবাপে নির্ভর কেন কে জানে! অন্যদিকে ইয়ামালকে দেখে মনে হলো যে সে বোধহয় জানতো, তাকে স্বাভাবিক খেলা খেলতে দেবে না। ফলে এক্কেবারে রাইট ব্যাকে নেমে এমবাপেকেই আটকালো। ভাবতে পারেন এমনটাও হতে পারে। 

কে থাকবে ফাইনালে উল্টোদিকে ঠিক হবে বুধবার গভীর রাতে কিন্তু ওটাই ঐ দলের ভয় শুরুর সময়।

×
  • CTVN