স্বপ্নের ব্রাজিল ম্যাচের জন্য সারা কলকাতা যখন বিনিদ্র রজনী কাটাচ্ছে,ঠিক সেই সময় বিপ্লবের ঘন্টা বাজিয়ে দিলো, Blue টাইগার্স রা।
দক্ষিণের টেক-শহর বেঙ্গালুরুতে আয়োজিত Fifa ফ্রেন্ডলি ম্যাচে পানামাকে 1-1 গোলে আটকে দিয়ে রীতিমতো ঝড় তুলে দিলো রায়ান-মানবীররা।
খেলার একেবারে শুরু থেকেই নেহি ছোড়েঙ্গে মনোভাব নিয়ে মাঠে নামে ভারতীয় ফুটবল দল । সামনে যে সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামা রয়েছে (যারা ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মতো দৈত্যদের সাথে একহাত করে এসেছে) এটা যেন ভ্রুক্ষেপই করেনি তারা ।
না করেছে বেশ করেছে।
জয় গুপ্তারা একেবারে শুরু থেকেই 'বিশ্বকাপ ফেরত' দের (স্বাগতিকদের) খবর নিতে থাকে। কিন্তু যেটা ভারতীয় দলের অতি গোঁড়া সমর্থককূলও আশা করেনি সেটাই করে দেখালো খালিদ এর ছেলেরা। খেলার 41 মিনিটের দুর্ধর্ষ এক পাশে পানামা ডিফেন্ডার দের বুড়ো আঙ্গুল দেখিয়ে গোল করে যান রায়ান উইলিয়ামস। এ যে অবিশ্বাস্য...ভাবা যায় না !!
তবে ম্যাচের শেষের দিকে গোল শোধ করে পানামা। আফসোস রয়েই গেলো ইতিহাসের দোরগোড়ায় গিয়েও ইতিহাস হলোনা...কারণ ম্যাচটা ভারতীয় ব্রিগেড জিতেও মাঠ ছাড়তেই পারতো। একাধিক সুযোগ পেয়েছিলো তারা।
যাই হোক এবার সবার চোখ 3 তারিখের মেগা মহারনের দিকে । নাক কান বুজে প্রস্তুত হচ্ছে যুব - ভারতী।
এটা নিঃসন্দহে ভারতীয় ফুটবল ইতিহাসের সব থেকে বড়ো ম্যাচ। পেলে, রোনাল্ডো, নেমার, ভিনিসিয়াস জুনিয়রদের স্বপ্নের ব্রাজিল ভূপতিত হবে বাংলার মাটিতে...সামনে নীল বাঘেরা।
তাই আপামর বাঙালি ও ভারতীয় অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সেই মুহূর্তের দিকে। আর কালকের খেলাতো দর্শকের প্রত্যাশা আরো বহুগুন বাড়িয়ে দিলো। এখন মন যেন এক ঘুড়ির মতো হয়ে গেছে...বলছে ,ব্রাজিল, তোমরা ৫ বারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারো, কিন্তু আমরাও 'ঘুমন্ত দৈত্য' । আমাদেরও ‘ফুটবলের ঐতিহ্য’ আছে। বিনা যুদ্ধে নাহি দিবো সুচাগ্র মেদিনী। তাই অপেক্ষা প্রহর গোনা শুরু।