2026 ফিফা বিশ্বকাপের [Quarter final| 09.07.2026, রাত 12:30 AM IST] ম্যাচে ফ্রান্স 2-0 গোলে হারায় শক্তিশালী মরক্কোকে । শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সেমি ফাইনালে জায়গা নিশ্চিত করে লে ব্লু। মরোক্কোর চেস্টার কোনো ত্রুটি ছিলোনা।প্রানপন লড়াই করলো তারা।পৃথিবীকে যেন এটাই বার্তা দিয়ে গেলো তারা, কুলিনরা আর কুলিন নেই।
এম্ব্যাপে আর ডেম্বেলে যেন দুই রত্ন ফ্রান্সের! তাদের কাছে বিপক্ষের কোনো জারিজুরি চলছে না। টুনামেন্ট যতই শেষের দিকে গড়াচ্ছে, ততই তারা বিপক্ষের ত্রাস হয়ে উঠছে। এদের পায়ে বল থাকলেই বিপক্ষ ডিফেন্সে হৃদকম্পন তৈরী হচ্ছে।
গোলদাতা:
60' — কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।
66' — উসমান দেম্বেলে (ফ্রান্স)।