Calcutta Television Network

বৈশাখে ছোট্ট দানেই মিলবে বড় ফল! নববর্ষ শুভ করতে পালন করুন এই ছোট্ট টোটকা

বৈশাখে ছোট্ট দানেই মিলবে বড় ফল! নববর্ষ শুভ করতে পালন করুন এই ছোট্ট টোটকা

15 April 2026 , 12:01:24 pm

বাংলা নববর্ষের সঙ্গে শুরু হয় পবিত্র বৈশাখ মাস। শাস্ত্রমতে, পয়লা বৈশাখের পরের এই প্রথম মাসটি অত্যন্ত শুভ... এই সময় সঠিক নিয়ম মেনে কিছু আচার পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে পারে।

বৈশাখে কী কী করবেন?

১. তুলসী পূজা- প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। এটি গৃহে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস।

২. লক্ষ্মী-নারায়ণ আরাধনা (শুক্রবার)- প্রতি শুক্রবার বিষ্ণুকে মধু ও তুলসীপাতা নিবেদন করুন। লক্ষ্মীর পুজোয় তুলসীপাতা ব্যবহার করবেন না... এই নিয়ম বিশেষভাবে মানা হয়।

৩. শিব পূজা (সোমবার)- সোমবারে শিবকে গঙ্গাজল ও কালো তিল অর্পণ করলে জীবনের বাধা দূর হয় বলে বিশ্বাস।

৪. সূর্যদেবকে অর্ঘ্য (রবিবার)- ভোরে উঠে সূর্যোদয়ের সময় জল অর্পণ করুন। এতে আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায়।

৫. গঙ্গাস্নান বা গঙ্গাজল ব্যবহার- সম্ভব হলে গঙ্গাস্নান করুন, না হলে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিন।

তপ্ত বৈশাখে জল দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পথচারী বা প্রয়োজনমতো কাউকে জল দিলে তা বিশেষ পুণ্যফল দেয়... এটাই এই মাসের সবচেয়ে সহজ অথচ শক্তিশালী উপায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN