Calcutta Television Network

মা কালীর বিশেষ কৃপা মিলবে এই ৪ রাশির, খুলবে অর্থ ও সাফল্যের পথ...

মা কালীর বিশেষ কৃপা মিলবে এই ৪ রাশির, খুলবে অর্থ ও সাফল্যের পথ...

16 May 2026 , 10:59:16 am

ফলহারিণী কালীপুজোর বিশেষ তিথিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান তৈরি করছে নানা শুভ ও অশুভ যোগ। কারও জীবনে আসতে চলেছে সাফল্য, আর্থিক উন্নতি ও নতুন সুযোগ, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে মানসিক চাপ ও পারিবারিক উদ্বেগ। জ্যোতিষ মতে, এই সময় বিশেষ ভাবে লাভবান হতে পারেন চারটি রাশি।

যে রাশিগুলির ভাগ্য উজ্জ্বল হতে পারে...


সিংহ: নেতৃত্বের গুণে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আর্থিক স্থিতি মজবুত থাকবে।

তুলা: নতুন অংশীদারিত্ব ও পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে।

ধনু: ভাগ্যের সহায়তায় আকস্মিক আর্থিক লাভ ও শুভ যোগাযোগের সম্ভাবনা।

মকর: দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে, পৈতৃক সম্পত্তি থেকেও লাভের যোগ রয়েছে।

যে রাশিগুলিকে সতর্ক থাকতে হবে...


কর্কট: সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ও পারিবারিক দুশ্চিন্তা বাড়তে পারে।

বৃশ্চিক: রাগ নিয়ন্ত্রণ না করলে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে।

মীন: আর্থিক বিষয়ে সতর্ক না থাকলে ধার দেওয়া টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে।

এই বিশেষ দিনে অনেকের জন্য নতুন কাজ, বিনিয়োগ বা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের সামনে আসতে পারে লাভজনক চুক্তি। তবে অযথা খরচ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এবং মানসিক অস্থিরতা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্কতা জরুরি। কারও চোখের সমস্যা, কারও পিঠ বা কোমরের ব্যথা, আবার কারও সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য ও যোগব্যায়াম উপকারী হতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN