Calcutta Television Network

৩ না ৪ মার্চ দোলের ছুটি কবে? দেখে নিন একনজরে

৩ না ৪ মার্চ দোলের ছুটি কবে? দেখে নিন একনজরে

19 February 2026 , 02:40:36 pm

'দোল কবে?'-উৎসবের মরশুম এলেই এই প্রশ্ন ঘুরতে থাকে সকলের মুখে। ২০২৬ সালে দোল ও হোলি একই দিনে নাকি আলাদা দিনে, তা নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। চলুন পরিষ্কার করে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল পূর্ণিমা। তার আগের দিন অনুষ্ঠিত হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো, যা ২০২৬ সালে পড়ছে ২ মার্চ। সেই হিসেবে ৩ মার্চ, মঙ্গলবার পালিত হবে দোল পূর্ণিমা। আর উত্তর ও পশ্চিম ভারতের বহু প্রান্তে রঙের হোলি উদযাপিত হবে ৪ মার্চ, বুধবার।

পশ্চিমবঙ্গে সরকারি ছুটি থাকবে ৩ মার্চ, দোলের দিনেই। তাই এ রাজ্যে রঙের উৎসবের সরকারি আনন্দ মঙ্গলবারই। তবে দেশের বিভিন্ন রাজ্যে হোলির রীতি-নীতি ভিন্ন। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবন-এ প্রায় ১৫ দিন ধরে নানা আচার-অনুষ্ঠানে হোলি উদযাপিত হয়। ব্রজ অঞ্চলে লাঠমার হোলি, ফুলন হোলি কিংবা লাড্ডু হোলির মতো বিশেষ আয়োজন নজর কাড়ে। আবার মধ্যপ্রদেশের মালওয়ায় ‘রং পঞ্চমী’ বিশেষ জনপ্রিয়।

এই বছরের দোল পূর্ণিমাকে আরও বিশেষ করে তুলছে একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। ৩ মার্চ বিকেল ৩টে ২০ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ, যা চলবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত... মোট ৩ ঘণ্টা ২৭ মিনিট। পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য থেকেও এই গ্রহণ দেখা যাবে। অতএব, বিভ্রান্তি সরিয়ে নিশ্চিন্ত থাকুন... পশ্চিমবঙ্গে ৩ মার্চই দোলের ছুটি। ওই দিন শুধু দোলযাত্রা নয়, ওই দিন চন্দ্রগ্রহণও। তাই এখনই কাউন্টডাউন স্টার্ট করুন...

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN