Calcutta Television Network

ক্রমেই বাড়ছে সোনার দাম... আজ কলকাতায় হলুদ ধাতুর দাম কত?

ক্রমেই বাড়ছে সোনার দাম... আজ কলকাতায় হলুদ ধাতুর দাম কত?

30 January 2026 , 10:31:31 am

সঞ্চয় হোক কিংবা অলঙ্কার-বাঙালির জীবনে সোনার গুরুত্ব চিরকালই এক আলাদা জায়গায় আছে। তাই কেনার পরিকল্পনা থাক বা না থাক, সোনার দামের ওঠানামা মানেই মধ্যবিত্তদের কপালে যেমন চিন্তার ভাঁজ পড়ে, ঠিক তেমনই পকেটে টানও পড়ে। সোনার দাম এখন প্রায় সারা বছরই ঊর্ধ্বমুখী, তবে কখনও সখনও দাম কমলে মধ্যবিত্তদের মনে খুশির জোয়ার বয়ে যায়। 

৩০ জানুয়ারি, ২০২৬ শুক্রবার কলকাতার সোনার বাজারে দেখা গেল উল্লেখযোগ্য পরিবর্তন। এই দিনে প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম দাঁড়িয়েছে ১৭,৯৬৫ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ১৩.৩৮ শতাংশ পরিবর্তিত। আন্তর্জাতিক বাজার, মুদ্রাস্ফীতি, ডলারের দর, কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি এবং উৎসবের চাহিদা- সব মিলিয়েই সোনার দামে এই ওঠানামা।

কলকাতার বাজারে বর্তমানে হলমার্ক ৯১৬ বা ২২ ক্যারাট সোনার গয়নার ক্ষেত্রে ১০ গ্রামের দাম পৌঁছেছে ১,৭৯,৬৫০ টাকা। অন্যদিকে, খুচরো পাকা সোনা অর্থাৎ ৯৯৫০ বা ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে প্রতি গ্রাম দাম রয়েছে ১৭,৮৪৫ টাকা, এবং ১০ গ্রামে ১,৭৮,৪৫০ টাকা।

সবচেয়ে বিশুদ্ধ হিসেবে ধরা হয় পাকা সোনার বাটকে। এদিন ২৪ ক্যারাট পাকা সোনার বাটের প্রতি গ্রাম দর ছিল ১৭,৭৬০টাকা, আর ১০ গ্রামের দাম ১,৭৭,৬০০ টাকা। গয়না তৈরির পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও এই সোনার বাটের চাহিদা যথেষ্ট।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি ও সুদের হারের গতিপ্রকৃতির উপর নির্ভর করেই সোনার দিক নির্ধারিত হবে। তাই যাঁরা গয়না কেনা বা সোনায় বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখন বাজারে চোখ রাখা অত্যন্ত জরুরি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN