Calcutta Television Network

লক্ষ্মীবারে ইতিহাস! সোনা-রুপো একসঙ্গে রেকর্ড গড়ল বাজারে...

লক্ষ্মীবারে ইতিহাস! সোনা-রুপো একসঙ্গে রেকর্ড গড়ল বাজারে...

29 January 2026 , 03:44:17 pm

২০২৬ সালের ২৯ জানুয়ারি ভারতীয় বুলিয়ন বাজারে কার্যত ইতিহাস রচনা করল। লক্ষ্মীবারে সোনা ও রুপো... দুটিরই দাম পৌঁছে গেল সর্বকালের সর্বোচ্চ স্তরে। এত অল্প সময়ের মধ্যে এমন দামের লাফ আগে কখনও দেখা যায়নি বলে মত বাজার বিশেষজ্ঞদের। বিশ্ব জুড়ে চলা ভূরাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধের আশঙ্কা ও আর্থিক অনিশ্চয়তার আবহে বিনিয়োগকারীরা আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা-রুপোর দিকেই ঝুঁকছেন।

একদিনেই সোনার দামে প্রায় ১১ হাজার টাকা বৃদ্ধি বাজারকে চমকে দেয়। ফলে ১০ গ্রাম বা এক ভরি সোনার দাম কার্যত ১.৭৭ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়ায় ১ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা, ২২ ক্যারাটে ১ লক্ষ ৬৩ হাজার ৯৫০ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম বেড়ে হয় ১ লক্ষ ৩৪ হাজার ১৪০ টাকা।

শহরভেদে দামের সামান্য তারতম্য থাকলেও সর্বত্রই ছবিটা একই... উর্ধ্বমুখী বাজার। কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৬ হাজার ৬৮০ টাকা, মুম্বই ও দিল্লিতেও দাম ১ লক্ষ ৬৬ হাজার টাকার ওপরে। দক্ষিণ ভারতের শহরগুলিতে এই দাম আরও কিছুটা বেশি।

সোনার পাশাপাশি রুপোর দামও নজির গড়েছে। কলকাতায় ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার টাকা। দেশের অন্যান্য মহানগরীতেও রুপোর দর ৩.৮৬ থেকে ৩.৮৮ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি, ডলার-টাকার বিনিময় হারের অস্থিরতা, আমদানি শুল্ক ও কর কাঠামোর প্রভাব মিলিয়েই ভারতে সোনার দাম ক্রমাগত বাড়ছে। অন্য দিকে, রুপোর ক্ষেত্রে জোগান কমে যাওয়া ও স্টকের ঘাটতি দামের আগুনে ঘি ঢেলেছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN