Calcutta Television Network

গায়ে গ্লিটার মেখে প্রেম! আর তাতেই ফাঁস হবে প্রেমিক কতটা 'লয়াল'?

গায়ে গ্লিটার মেখে প্রেম! আর তাতেই ফাঁস হবে প্রেমিক কতটা 'লয়াল'?

26 February 2026 , 01:52:34 pm

প্রেমের দুনিয়ায় বিশ্বাসই সবচেয়ে বড় ভিত্তি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক অদ্ভুত ট্রেন্ড... 'গ্লিটার টেস্ট'! দাবি করা হচ্ছে, শরীরে গ্লিটার মেখে ঘনিষ্ঠ হলে নাকি বোঝা যাবে প্রেমিক কতটা লয়াল। কী এই ট্রেন্ড? আদৌ কি এতে সম্পর্কের সত্যি ফাঁস হয়?

ধারণাটা খুব সহজ। শরীরে বা পোশাকে হালকা গ্লিটার ব্যবহার করা হয়। গ্লিটার খুব সূক্ষ্ম এবং সহজে ছড়িয়ে পড়ে। তাই ঘনিষ্ঠ মুহূর্তে তা সঙ্গীর শরীর বা জামায় লেগে যেতে পারে। পরে যদি সেই গ্লিটার অন্য কারও নজরে আসে, তাহলে নাকি বোঝা যাবে... সঙ্গী অন্য কোথাও গিয়েছিলেন কি না!

শুনতে রোমাঞ্চকর, তাই না? কিন্তু বাস্তবতা একটু আলাদা। এতে কি সত্যিই লয়্যালিটি বোঝা যায়? বিশেষজ্ঞরা বলছেন, গ্লিটার খুব সহজেই নানা জায়গায় লেগে যেতে পারে। বন্ধুর পার্টি, অনুষ্ঠান, এমনকি দোকানের প্যাকেট থেকেও গ্লিটার ছড়াতে পারে। শুধুমাত্র গ্লিটার দেখে কারও বিশ্বস্ততা বিচার করা যুক্তিযুক্ত নয়। অর্থাৎ, এই 'টেস্ট' বৈজ্ঞানিক বা বাস্তবসম্মত কোনও প্রমাণ নয়... এটি মূলত ভাইরাল ট্রেন্ড।

তাহলে, সম্পর্কের আসল পরীক্ষা কী? লয়্যালিটি প্রমাণ হয়  খোলামেলা কথা বলায়, আচরণে ধারাবাহিকতা, প্রতিশ্রুতি রক্ষায়, সম্মান ও বিশ্বাসে। গোপনে পরীক্ষা না করে, সরাসরি আলোচনা করাই সবথেকে ভালো, এতে সম্পর্ক হয় অনেকটাই মজবুত।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN