সম্পর্কের গাঢ়তা শুধু আবেগে নয়, শারীরিক ঘনিষ্ঠতার মধ্যেও তৈরি হয়। যৌন মিলন নিয়ে খোলাখুলি আলোচনা এখনও অনেকের কাছেই অস্বস্তিকর বিষয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ যৌনজীবন মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, সম্পর্ককে মজবুত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল... পারস্পরিক সম্মতি, আরাম ও যোগাযোগ। প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। তাই কোনও নির্দিষ্ট পজিশন 'সবচেয়ে ভালো' এমন বলা যায় না। তবে কিছু আরামদায়ক ও জনপ্রিয় পজিশন রয়েছে যা অনেক দম্পতির কাছেই স্বস্তিদায়ক বলে বিবেচিত।
১. মিশনারি পজিশন (Face-to-face intimacy): এই পজিশনে চোখে চোখ রেখে ঘনিষ্ঠতা তৈরি হয়। মানসিক সংযোগ গভীর হয় এবং ধীরে ধীরে এই মিলনই হয়ে ওঠে সবথেকে বেশি আরামদায়ক।
২. ওম্যান-অন-টপ (Woman on Top): এতে নারী সঙ্গী গতি ও নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারেন। অনেক মহিলাই এই স্বাধীনতা উপভোগ করেন এবং এতে আরামের মাত্রা অনেকটাই বাড়ে।
৩. স্পুনিং (Side-by-side): পাশাপাশি শুয়ে মিলন করলে শরীরের ওপর চাপ কম পড়ে। এটি বিশেষ করে দীর্ঘ সময় আরামদায়ক মিলনের জন্য উপযোগী।
৪. কাওগার্ল ভ্যারিয়েশন: এতে বিভিন্ন ভঙ্গিতে সামান্য পরিবর্তন এনে দু’জনের আরাম অনুযায়ী গতি ও গভীরতা নিয়ন্ত্রণ করা যায়।
বিশেষজ্ঞদের মতে, ফোরপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের উত্তেজনা তৈরি হতে সময় লাগে, তাই ধৈর্য, স্পর্শ, কথা এবং আবেগ.... সবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সঙ্গীর পছন্দ-অপছন্দ জেনে নেওয়া এবং সময় নিয়ে উপভোগ করাই হল আসল চাবিকাঠি।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ কমানো। নিয়মিত সুস্থ যৌন মিলন শরীরে এন্ডোরফিন নিঃসরণ বাড়ায়, যা মন ভালো রাখতে সাহায্য করে। তবে সবকিছুর আগে প্রয়োজন পারস্পরিক সম্মান ও স্বাচ্ছন্দ্য।
বিছানায় 'রাজত্ব' করার মানে আধিপত্য নয়, বরং সঙ্গীকে বোঝা, তার চাহিদাকে গুরুত্ব দেওয়া এবং দু’জনের মিলিত আনন্দ নিশ্চিত করা।