Calcutta Television Network

কফি ব্রেক নয়, এবার ‘সেল্ফ-কেয়ার ব্রেক’! অফিসে ৩০ মিনিটের হস্তমৈথুন বিরতিতে কেন চর্চায় নতুন বিতর্ক...

কফি ব্রেক নয়, এবার ‘সেল্ফ-কেয়ার ব্রেক’! অফিসে ৩০ মিনিটের হস্তমৈথুন বিরতিতে কেন চর্চায় নতুন বিতর্ক...

6 February 2026 , 06:54:23 pm

কফি বা সিগারেট ব্রেক তো চেনাই ছিল। কিন্তু এবার কর্মক্ষেত্রে বিরতির সংজ্ঞাই বদলে দিল এক স্প্যানিশ সংস্থা। বার্সেলোনার প্রাপ্তবয়স্ক বিনোদন সংস্থার কর্ণধার এরিকা লাস্ট তাঁর অফিসে চালু করেছেন প্রতিদিনের ৩০ মিনিটের ‘মাস্টারবেশন ব্রেক’—যা কর্মীদের মানসিক চাপ কমানো ও কাজের প্রতি মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া এক অভিনব সিদ্ধান্ত।

এই উদ্যোগের সূচনা কোভিড-১৯ লকডাউনের সময়। দীর্ঘদিন বাড়ি থেকে কাজ করতে গিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ, ক্লান্তি ও মানসিক চাপ বাড়তে দেখে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এই বিরতি চালু করেন লাস্ট। এক বছরের মধ্যেই মিলেছে ইতিবাচক ফল। কর্মীদের দাবি, এই বিরতির পর তারা আগের তুলনায় শান্ত থাকেন, আক্রমণাত্মক মনোভাব কমে এবং কাজে মন বসে বেশি।

অফিসে এই উদ্দেশ্যে একটি আলাদা ঘরও তৈরি হয়েছে...‘মাস্টারবেশন স্টেশন’। সেখানে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে কর্মীরা এই বিরতি কাটাতে পারেন। কিছু সেক্স-টয় নির্মাতা সংস্থা ওই অফিসে প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করেছে।

সেখানকার এক কর্মীর কথায়, 'স্ট্রেস একটি কর্মক্ষেত্রের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয়। কর্মীরা ভালো থাকলে, কাজও ভালো হয়।' তিনি চান আত্ম-যৌনসুখকে সামাজিকভাবে স্বাভাবিক ও স্বীকৃত একটি বিষয় হিসেবে দেখা হোক।

চিকিৎসাবিজ্ঞানও এই বিষয়ে পুরোপুরি নাকচ নয়। বিশেষজ্ঞদের মতে, পরিমিত মাত্রায় মাস্টারবেশন করলে ডোপামিন, অক্সিটোসিন ও এন্ডোরফিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা স্ট্রেস কমায়, ঘুম ভালো করে এবং মানসিক স্বস্তি দেয়। কিছু গবেষণায় পুরুষদের প্রোস্টেট স্বাস্থ্য ও মহিলাদের পেলভিক ফ্লোর শক্তিশালী করার কথাও বলা হয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN