Calcutta Television Network

সোনার দামে বড় ধস! স্বস্তির হাসি কি ফিরছে ক্রেতাদের মুখে?

সোনার দামে বড় ধস! স্বস্তির হাসি কি ফিরছে ক্রেতাদের মুখে?

27 February 2026 , 04:43:06 pm

টানা কয়েক দিনের নিম্নমুখী প্রবণতার পর শুক্রবারও কমল সোনার দাম। হলুদ ধাতুর বাজারে এই পতনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ক্রেতারা। বিশেষ করে বিয়ের মরশুম ও বিনিয়োগের পরিকল্পনা থাকা মধ্যবিত্তদের নজর এখন বাজারদরের উপরেই।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি শহর কলকাতায় ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫১,৩০০ টাকা। অন্য দিকে, ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১,৫৯,১৫০ টাকা। একই ওজনের ২৪ ক্যারাট সোনার বাটের দাম নেমে এসেছে ১,৫৮,৩৫০ টাকায়।

শুধু সোনাই নয়, বদল এসেছে রুপোর বাজারেও। কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ২,৬২,৯৫০ টাকা। রুপোর বাটের দাম সামান্য কমে দাঁড়িয়েছে ২,৬২,৮৫০ টাকায়।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলার সূচকের পরিবর্তন এবং চাহিদা-জোগানের ভারসাম্য- এই তিন কারণেই মূলত সোনার দর নির্ধারিত হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দামের সংশোধন এবং মুনাফা তোলার প্রবণতার জেরে দেশীয় বাজারেও তার প্রভাব পড়েছে।

শুধু কলকাতাই নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের অন্যান্য মহানগরীতেও সোনার দাম নিম্নমুখী।

দাম কমলেও এখনও তা অনেকের নাগালের বাইরে। তবে বাজার পর্যবেক্ষকদের মতে, এই পতন দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উপর। তাই কেনার আগে বাজারদর ভালো করে যাচাই করাই বুদ্ধিমানের কাজ।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN