Calcutta Television Network

সোনা কিনবেন? একদিনেই দামে বড় ধস! আজকের দর জানলে চমক লাগবেই

সোনা কিনবেন? একদিনেই দামে বড় ধস! আজকের দর জানলে চমক লাগবেই

2 February 2026 , 05:09:36 pm

সোনা কেনার কথা ভাবছেন? তাহলে আজই হতে পারে সেরা সুযোগ। মাত্র একদিনের ব্যবধানে সোনার দামে দেখা গেল বড়সড় পতন। শনিবারের তুলনায় রবিবার দেশের প্রায় সব শহরেই উল্লেখযোগ্য হারে কমেছে হলুদ ধাতুর দাম। ফলে গয়না ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

আজ ভারতে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রাম ১৫,১৫৩ টাকা, আর ২২ ক্যারাট সোনার দাম প্রতি গ্রাম ১৩,৮৯০ টাকা। ১০ গ্রাম হিসেবে ধরলে ২৪ ক্যারাট সোনা আজ বিকোচ্ছে ১,৫১,৫৩০ টাকা, যেখানে গতকাল দাম ছিল ১,৬০,৫৮০ টাকা। অর্থাৎ একদিনেই দাম কমেছে ৯,০৫০ টাকা। একইভাবে ২২ ক্যারাট সোনার ১০ গ্রামে পতন হয়েছে ৮,৩০০ টাকা।

কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৫১,৫৩০ টাকা, আর ২২ ক্যারাট সোনা ১,৩৮,৯০০ টাকা। গতকাল যেখানে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১,৬০,৫৮০ টাকা, সেখানে আজ তা অনেকটাই নীচে নেমেছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ, ভুবনেশ্বর... প্রায় সব মহানগরীতেই একই ছবি।

দিল্লিতে আজ ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রাম ১৫,১৬৮ টাকা, আর ২২ ক্যারাট ১৩,৯০৫ টাকা। মুম্বই ও বেঙ্গালুরুতে দাম কলকাতার কাছাকাছিই রয়েছে। চেন্নাইয়ে তুলনামূলকভাবে সামান্য বেশি, সেখানে ২৪ ক্যারাট সোনা প্রতি গ্রাম ১৫,২১৮ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম কমা, ডলার সূচকের ওঠানামা এবং সাম্প্রতিক বাজেট-পরবর্তী বাজার প্রতিক্রিয়ার জেরেই এই পতন। ফলে যাঁরা বিয়ে বা বিনিয়োগের জন্য সোনা কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য এই সময়টা লাভজনক হতে পারে।

তবে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ... বড় অঙ্কের বিনিয়োগের আগে দামের গতিপ্রকৃতি আরও কিছুদিন নজরে রাখা বুদ্ধিমানের। তবু একদিনে এত বড় পতন যে নজর কাড়বেই, তা বলার অপেক্ষা রাখে না।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN