আকণ্ঠ মদ্যপান করে প্রথমে স্ত্রীয়ের সঙ্গে তুমুল ঝামেলা। পরে গলায় রুমাল পেঁচিয়ে মহিলাকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। গোটা ঘটনার একমাত্র সাক্ষী মৃতার ...
আকণ্ঠ মদ্যপান করে প্রথমে স্ত্রীয়ের সঙ্গে তুমুল ঝামেলা। পরে গলায় রুমাল পেঁচিয়ে মহিলাকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। গোটা ঘটনার একমাত্র সাক্ষী মৃতার ১০ বছরের পুত্র। সেই পুলিসকে গোটা ঘটনার বিবরণ দেয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, ঘটনাটি দিল্লির সুলতানপুরী এলাকার একটি বাড়ির। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার দুপুর নাগাদ ওই এলাকার একটি বাড়িতে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। সেখানে গিয়ে ঘরের মধ্যে মহিলাকে গলায় রুমাল জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পাশের ঘরেই ছিলেন মহিলার মত্ত স্বামী। পরে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিস। তিনি পেশায় গাড়ি চালক ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। বড় জনের বয়স ১৩ বছর। ছোটজন ১০ বছরের। পুলিস ঘটনাস্থলে হাজির হলে মৃতার ছোট পুত্রই তাঁদের বাবার হাতে মায়ের 'খুনের' কথা জানায় বলে খবর পুলিস সূত্রে।