তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটি ওঠে শুনানির জন্...
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটি ওঠে শুনানির জন্য। সেখানে ৯ জুলাইয়ের কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্ট ব্যালান্স নির্দেশ দিয়েছে। হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। তিনিই সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে এদিন ঋতব্রত শিবিরের দায়ের করা আবেদনও খারিজ করে দেয় আদালত। ঋত শিবিরের দাবি, কারা আসল তৃণমূল তা এখনও স্পষ্ট না। নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তাদের দাবি, এক বিমান সংস্থাকে টাকা দিতে লেনদেনের অনুমতি চাওয়া হচ্ছে। সেই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাছাড়া দৈনন্দিন খরচ চালাতে তিনটে একাউন্টের এক্সেস কেন চাই? যে কোনও একটা হলেই তো হয়। কটা একাউন্ট আছে, তাতে কত ব্যালেন্স, কিছুই তো জানায়নি। সেগুলো তো জানাতে হবে। নির্বাচনের পরে ২০ দিনে ৩৬০ কোটি টাকা ঢুকেছে বলেও দাবি করে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতির বিরোধিতা করে ঋতশিবির। যদিও তাদের সেই অভিযোগকে বিশেষ পাত্তা দেয়নি আদালত।
প্রসঙ্গত, গত ৯ জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে কালীঘাট তৃণমূলকে টাকা তোলার অনুমতি দেয়। প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে মমতাপন্থীরা। কিন্তু আজ সেই মামলার শুনানিতে হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। পাশাপাশি ধাক্কা খেল ঋত-শিবির।