একাদশ শ্রেণীর ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ভয়ানক এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে ভোপালে। জানা যাচ্ছে, অভিযুক্তরা কিশোরীকে...
একাদশ শ্রেণীর ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ভয়ানক এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে ভোপালে। জানা যাচ্ছে, অভিযুক্তরা কিশোরীকে জোর করে ধর্ম বদল করতে হবে চাপ দিয়েছিল।
ভোপাল পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অসাফ আলি খান নামে এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল নির্যাতিতা ছাত্রীর। পরে দু'জনের মধ্যে যোগাযোগ বাড়ে এবং সম্পর্ক গভীর হয়। এর মধ্যেই কিছুদিন আগে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নির্যাতিতাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়েছিল যুবক। সেখানে উপস্থিত ছিল অসাফের এক বন্ধুও। এরপর অভিযুক্ত দু'জন মিলে গাড়িতেই ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এমনকি সেই অশালীন মুহূর্তের একটি ভিডিও তোলে অভিযুক্তরা।
এখানেই শেষ না, নির্যাতিতার কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ ওঠে। পরে নির্যাতিতা দুষ্কৃতীদের ৪০ হাজার টাকা দেবে প্রতিশ্রুতি দিয়ে কোনমতে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই গোটা বিষয়টি সে তার পরিবারকে জানায়। তড়িঘড়ি অভিযোগ জানান হয় থানায়। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের।